ফের যবিপ্রবিতে করোনা পরীক্ষা

১৯ আগষ্ট, ২০২০ ১৫:৪৩  
পাঁচ দিন বন্ধ থাকার পর করোনা পরীক্ষা শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার। করোনা পরীক্ষণ দলের সদস্য, পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. শিরিন নিগার বিষয়টি নিশ্চিত করেছেন। সেন্টারের মেরামত, নতুন পিসিআর মেশিন স্থাপন ও ল্যাব জীবাণুমুক্তরণ কাজের জন্য গত ১২ আগস্ট থেকে বন্ধ ছিল নভেল করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্তের কাজ। ল্যাবের মেরামত ও উন্নয়নমূলক কাজ শেষ সোমবার থেকে পুনরায় করোনা পরীক্ষা শুরু করেছে বুধবার সকাল থেকে পরীক্ষার ফলাফল প্রকাশিত শুরু হয়েছে। বুধবার সকালে ঘোষিত করোনা পরীক্ষার ফলাফলে যশোরের ১০৫ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জনের, মাগুরার ৫৫ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের, নড়াইলের ৪৫ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের নমুনাতে কভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ২০৫ জনের নমুনা পরীক্ষা করে ৭১ জনের করোনা পজিটিভ এবং ১৩৪ জনের নেগেটিভ ফলাফল এসেছে।